কোটালীপাড়ায় গাঁজা ও ইয়াবাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরা হলেনÑ ঘাঘরকান্দা গ্রামের আফজাল হোসেন ও সাহিদা বেগম দম্পতির দুই ছেলে মহিদুল (২৯) ও হাতেম (২৭)। জানা গেছে, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঘাঘরকান্দা এলাকায় অভিযানকালে মহিদুলের বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে জড়িত অভিযোগে মহিদুল ও তার ভাই হাতেমকে গ্রেপ্তার করা হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, গ্রেপ্তারকৃত দুই ভাইয়ের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।