বাগাতিপাড়ায় বড়াল নদীতে অভিযান চালিয়ে অবৈধ বাঁধ ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম অপসারণ করেছে প্রশাসন। শনিবার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া ও বাজিতপুর এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান পিয়া। মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়াল নদীর বাঁশবাড়িয়া খেয়াঘাট ও বাজিতপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধ বাঁধ, বানা, তিনটি চায়না দুয়ারি জাল, ৫৮টি খলসুন, বাঁশ ও খুঁটি অপসারণের পর তা পুড়িয়ে ফেলা হয়।