সংবাদ বিজ্ঞপ্তি · ১৪ অক্টোবর, ২০২৬ ৭:৪০ অপরাহ্ন
সিলেট নগরীর আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৭ ব্যাচের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে বিদায়ী শিক্ষার্থীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, এসএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। জীবনের প্রতিটি ধাপে বাবা-মা ও শিক্ষকদের সম্মান করতে হবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। আমি ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
দশম শ্রেণির শ্রেণিশিক্ষক মমতাজ বেগমের সভাপতিত্বে এবং শিক্ষার্থী শাহান হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক জিয়াউর রহমান, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক নাজমা আক্তার, সহকারী শিক্ষক আব্দুর রকিব মানিক, মোহাম্মদ রুহুল আমীন, হাসিনা আক্তার, প্রভাষক আবদুল কাদির জীবন ও আব্দুল মমিন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জেবুন্নেছা খানম, কনিকা গোস্বামী, শামীমা আক্তার, সোনিয়া আক্তার, লোকমান হোসেন, সুজন আহমদ, সাদমান সাকিব ও মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বিদায়ী শিক্ষার্থী ইমরান আহমদ এবং গীতা পাঠ করেন পৌসী রানী বৈদ্দ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন তান্নি আক্তার।
গুগলে আমাদের খবর পেতে
