বি১/বি২ ভিজিটর ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজের অনুমতি রয়েছে, তা মনে করিয়ে দিয়েছে ঢাকাস্থ দেশটির দূতাবাস।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ভিজিটর ভিসা সংক্রান্ত এক বার্তায় এ কথা জানিয়েছে।
বার্তায় জানানো হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় যেসব কাজের অনুমতি রয়েছে- পর্যটন, অবকাশযাপন (ছুটি কাটানো), কেনাকাটা, বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক করা, সভা ও সম্মেলনে অংশ নেওয়া।
ভিসা সঠিকভাবে ব্যবহারের আহ্বান জানিয়েছে দূতাবাস।
এনআই/এমএন
