সেই বিদেশি বন্ধু কারা, সে বিষয়ে অবশ্য কিছু লেখেননি জুলাই আন্দোলনের সামনের সারির এ নেতা।
Published : 16 Oct 2026, 10:40 PM
Updated : 16 Oct 2026, 10:40 PM
বাংলাদেশ এখন ‘ফরেন ফ্রেন্ডস ক্লাবের’ অধীনে পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার রাতে ফেইসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাত ৮টার দিকে এক বাক্যে এ পোস্ট দেন হাসনাত, যেটি ইংরেজিতে লেখা।
পোস্টে কুমিল্লা-৪ আসনের এ সংসদ সদস্য লিখেছেন, “দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ আন্ডার দ্য গভর্ন্যান্স অব দ্য ফরেন ফ্রেন্ডস ক্লাব।”
বাংলায় এর অর্থ দাঁড়ায়, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এখন ফরেন ফ্রেন্ডস ক্লাবের শাসনে চলছে।”
তবে সেই বিদেশি বন্ধু কারা, সে বিষয়ে কিছু লেখেননি জুলাই আন্দোলনের সামনের সারির এই নেতা। এ বিষয়ে ফোন করা করা হলেও তিনি ধরেননি।
