‘জার্মান বুক ট্রেড পিস প্রাইজ'-এর বিচারকদের প্যানেল জানায়, মানবাধিকার আইনজীবী ফিলিপ স্যান্ডসের কাজের ভিত্তি হলো ‘‘প্রত্যেক মানুষের সর্বজনীন অধিকারের প্রতি অঙ্গীকার৷'' যুদ্ধাপরাধ, বর্ণবাদ, নির্যাতন এবং ঔপনিবেশিক অবিচারের শিকারদের পক্ষে তিনি সদা সোচ্চার৷
ইসরায়েল প্রসঙ্গে জার্মানির সমালোচনা
রোববার পুরস্কার গ্রহণের পর আনুষ্ঠানিক বক্তব্য দেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের আইনের অধ্যাপক এবং নেদারল্যান্ডসের রাজধানী হেগ-এর আন্তর্জাতিক বিচার আদালতের মানবাধিকার আইনজীবী স্যান্ডস৷ সেখানে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডের বিষয়ে জার্মানির ‘নীরবতা'-র সমালোচনা করে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো স্পষ্টভাবে চিহ্নিত করা উচিত৷ তিনি আরো বলেন, ‘‘এটা ইহুদি-বিদ্বেষ নয়, এটা ইসরায়েল-বিরোধী অবস্থানও নয় - এটাই সত্য৷''
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান দখলদারিত্বের মুখে অনেক ইহুদি পরিবার ইউক্রেনের লভিভ শহর ছেড়ে যেতে বাধ্য হয়৷ তখন লভিভ ছাড়তে বাধ্য হওয়া এক ইহুদি পরিবারের ববইমেলা ২০২৪ংশধর স্যান্ডস আন্তর্জাতিক পরিসরে প্রথম আলোচনায় আসেন ‘ইস্ট ওয়েস্ট স্ট্রিট: অন দ্য অরিজিন্স অব জেনোসাইড অ্যান্ড ক্রাইমস অ্যাগেইনস্ট হিউম্যানিটি' গ্রন্থের কারণে৷ ২০১৬ সালে প্রকাশিত এই গ্রন্থের কেন্দ্রীয় চরিত্র দুই ইহুদি আইনজীবী হার্শ লটারপ্যাক্ট ও রাফায়েল লেমকিন৷ আন্তর্জাতিক ফৌজদারি আইনের উৎপত্তির ইতিহাস অবলম্বনে রচিত বইটি এ পর্যন্ত বহু ভাষায় অনূদিত হয়েছে৷ জার্মান ভাষায় অনুদিত হয়েছে ‘রুককের নাখ লেমবার্গ' (লভিভে প্রত্যাবর্তন) নামে৷
রোববার ফ্রাঙ্কফুর্টে ফিলিস্তিনিদের প্রতি আচরণের কারণে বিভিন্ন দেশ যে ইসরায়েলের সমালোচনা সরেছে সেই প্রসঙ্গ উল্লেখ করে স্যান্ডস বলেন, ‘‘জাতিগত নিধন সম্পর্কে ভালোই জানা আছে জার্মানির৷ তাহলে কেন এই নীরবতা? নীরবতা কোনো সমাধান নয় — কোনো পরিবারের জন্য নয়, কোনো সম্প্রদায়ের জন্য নয়, কোনো দেশের জন্যও নয়৷''
এ সময় ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের হামলাকেও ‘ভয়াবহ' এবং ‘আন্তর্জাতিক আইনের রীতিনীতির পরিপন্থি এক জঘন্য অপরাধ'' হিসেবে বর্ণনা করেন স্যান্ডস৷ সেই হামলার নিন্দা জানিয়ে যে-কোনো রাষ্ট্রের মতোই ইসরায়েলেরও আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও তিনি মন্তব্য করেন৷ তবে তার মতে, ‘‘এই অধিকার অবারিত নয় এবং সে অধিকার অবশ্যই আন্তর্জাতিক আইনের সীমার মধ্যে থেকেই প্রয়োগ করতে হবে৷''
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
