২২ অক্টোবর পর্যন্ত চলবে তিন দিনের মেলা, থাকছে প্রস্তুত ফ্ল্যাট কেনার সুযোগ
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ১১:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
রূপায়ণ লেক ক্যাসেলে ‘রূপায়ণ প্রপার্টি ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ডেপুটি চিফ বিজনেস অফিসার মো. সাদ্দাম হোসেন।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘রূপায়ণ প্রপার্টি ফেয়ার ২০২৬’। মঙ্গলবার (২০ অক্টোবর) রূপায়ণ লেক ক্যাসেল কনডোমিনিয়াম প্রকল্পে শুরু হওয়া এ মেলা চলবে ২২ অক্টোবর পর্যন্ত।
মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ডেপুটি চিফ বিজনেস অফিসার মো. সাদ্দাম হোসেন। এ আয়োজনের মাধ্যমে আগ্রহী ক্রেতারা প্রকল্পটির প্রস্তুত ফ্ল্যাট সরেজমিনে দেখার পাশাপাশি বিশেষ সুযোগ-সুবিধায় ফ্ল্যাট কেনার বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
উদ্বোধনী বক্তব্যে মো. সাদ্দাম হোসেন বলেন, রূপায়ণ লেক ক্যাসেল বসুন্ধরা আবাসিক এলাকার একটি আধুনিক ও দৃষ্টিনন্দন কনডোমিনিয়াম প্রকল্প। নান্দনিক স্থাপত্য, পরিকল্পিত আবাসনব্যবস্থা ও আধুনিক জীবনযাপনের সুযোগ-সুবিধার সমন্বয়ে প্রকল্পটি ক্রেতাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।
অনুষ্ঠানে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম তারেক বলেন, রূপায়ণের এক্সক্লুসিভ প্রকল্পগুলোর মধ্যে লেক ক্যাসেল অন্যতম। এখানে বাসিন্দাদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে আধুনিক জীবনযাপনের বিভিন্ন সুবিধা রয়েছে। এর মধ্যে সুইমিং পুল, জিমনেসিয়াম, শিশুদের খেলার জায়গা, সুপারশপ ও মেডিসিন কর্নার উল্লেখযোগ্য।
তিনি আগ্রহী ক্রেতাদের মেলা পরিদর্শন করে প্রকল্পের সুযোগ-সুবিধা সম্পর্কে জানার আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের বসুন্ধরা জোনাল হেড টারজান চৌধুরী, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ওবায়দুল করিম মাসুম এবং ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের নূর হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
তিন দিনব্যাপী এ মেলায় ক্রেতারা রূপায়ণ লেক ক্যাসেলের আবাসনসুবিধা সরেজমিনে দেখার পাশাপাশি প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ এবং ফ্ল্যাট কেনার বিষয়ে বিস্তারিত জানার সুযোগ পাবেন।

