নেত্রকোণার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীমকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার কর্মনিষ্ঠা, প্রশাসনিক দক্ষতা ও জনসেবায় আন্তরিকতার প্রশংসা করেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দায়িত্বশীলতা, প্রশাসনিক দক্ষতা ও জনসেবার প্রতি আন্তরিকতা একজন কর্মকর্তার গুরুত্বপূর্ণ গুণ। কর্মকালীন সময়ে ইউএনও নাদির হোসেন শামীম দায়িত্ব পালনের মধ্য দিয়ে যে অভিজ্ঞতা ও স্মৃতি রেখে গেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা তার কর্মনিষ্ঠা ও আন্তরিকতার কথা তুলে ধরে নতুন কর্মস্থলে আরও সাফল্য, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, জামায়াতের নায়েবে আমির ইদ্রিস মাস্টার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু তাহের আজাদ, সাবেক যুবদল নেতা এনামুল হক, তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, জুলাই যোদ্ধা ইমরান হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
