ঈশ্বরদীতে ইয়াবাসহ এক যুবক আটক
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পাবনার ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি এর অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ মাসুদ রানা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ইয়াবার মূল ডিলার হিসেবে চিহ্নিত একই এলাকার রায়হান আলী রানা (৪০) পলাতক রয়েছেন। গত শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল উত্তরপাড়া এলাকায় জনৈক পিন্টুর মুদি দোকানের সামনে সড়কে অভিযান চালিয়ে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ রানা বাঘইল কলপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। অভিযানে তাঁর কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিএনসি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিম জানান, মাদকের বিরুদ্ধে তাঁদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, গ্রেপ্তার মাসুদ রানা ও পলাতক রায়হান আলী রানার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
