কালবেলা · সাধারণ
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
২৪/১০/২০২৬

বগুড়ার শেরপুরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের (গতিরোধক) সঙ্গে ধাক্কা লেগে গোলাম রব্বানী নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কাজের প্রয়োজনে প্রাইভেটকারে করে ঠাকুরগাঁও এসেছিলেন পুলিশ সদস্য গোলাম রব্বানী। কাজ শেষে শেরপুর হয়ে ঢাকায় কর্মস্থলে ফেরার পথে ছোনকা এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের আইল্যান্ডের (গতিরোধকের) সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোলাম রব্বানীর কাছে থাকা পরিচয়পত্র (আইডি কার্ড) থেকে জানা যায়, তিনি বাংলাদেশ পুলিশের সদস্য।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যের আইডি কার্ড পাওয়া গেছে। তার নাম গোলাম রব্বানী বলে নিশ্চিত হওয়া গেছে। তার সম্পূর্ণ পরিচয় জানার চেষ্টা এবং আইনি প্রক্রিয়া চলছে।’
মূল প্রতিবেদনে যান ↗