

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের চেয়ারম্যান প্রত্যাশী বিএনপি নেতা কাজী শাহানশাহ মিথুনের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গা ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে ওষুধ স্প্রে করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় অত্র ইউনিয়নের ছোটবাহিরদিয়া গ্রামের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গা ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে ওষুধ স্প্রে সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আসাফুর রহমান, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক খান জিয়াদুল ইসলাম জুয়েল, শাহিন খান, ফকিরহাট উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার সৈয়দ অনুজ, ডেপুটি টিম লিডার এবাদুল মোড়ল, শেখ শহিদুল ইসলাম (প্রশাসন সংগঠন ও নিয়োগ বিভাগ)সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গাজীপুরের কালিয়াকৈর থেকে ছিনতাই হওয়া ট্রাক সদরপুরে উদ্ধার
ফরিদপুরের সদরপুর উপজেলায় গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে ছিনতাই হওয়া মালামালবোঝাই একটি ট্রাক উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ চৌরাস্তার মোড় এলাকা থেকে ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ঢ ১৬-৩৬৮৩। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে আমিরাবাদ চৌরাস্তার মোড়ের পাশে মাটিতে দুই চাকা দেবে যাওয়া অবস্থায় মালামালবোঝাই ট্রাকটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। শুক্রবার রাতে বিষয়টি পুলিশকে জানালে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় ট্রাকের মালামাল ত্রিপল দিয়ে ঢাকা ছিল। ট্রাকের ভেতর থেকে কিছু কাগজপত্র পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় তিন দিন আগে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে ট্রাকটি ছিনতাই হয়। এ ঘটনায় ট্রাকের মালিক মো. হান্নান কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ পিপিএম আমার দেশ-এর প্রতিনিধিকে টেলিফোনে ট্রাক ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ছিনতাই হওয়া ট্রাকে ডাল ও পশুখাদ্য রয়েছে। ঘটনার তদন্তকারী কর্মকর্তা ট্রাকের মালিককে সঙ্গে নিয়ে ইতিমধ্যে ফরিদপুরের সদরপুর থানার উদ্দেশে রওনা হয়েছেন। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আল মামুন শাহ বলেন, “মালামালবোঝাই ট্রাকটি থানা হেফাজতে রয়েছে। কালিয়াকৈর থানার তদন্তকারী কর্মকর্তারা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। এ ক্ষেত্রে আমরা তাঁদের সহযোগিতা করব।”

রামগঞ্জে মহিলা দলের সাংগঠনিক সভা
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর মহিলা দলের সাংগঠনিক সভা শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। লক্ষীপুর জেলা মহিলা দলের যুগ্ন সাধারন সম্পাদক ফারজানা মজুমদার জনির সভাপতিত্বে এবং রামগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদের উপস্থাপনায় সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষীপুর-১,রামগঞ্জ আসনের এমপি সাহাদাত হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনোয়ার হোসেন,সাবেক সাধারন সম্পাদক আব্দুর রহিম ভিপি,পৌর বিএনপির সভাপতি শেখ মোঃ কামরুজ্জামান,সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু,আবুল বাসার সতু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক কবির হোসেন কাননসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌর সভার বিভিন্ন ওয়াড়ের নেতৃবৃন্দ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তদন্তের নির্দেশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নানা অব্যবস্থাপনা, চিকিৎসা সরঞ্জাম ময়লার ভাগাড়ে পড়ে থাকা এবং চিকিৎসক-নার্সদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। হাসপাতালের ময়লার ভাগাড়ে ক্যানুলা, সিরিঞ্জসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পাওয়ার ঘটনায় দ্রুত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব অব্যবস্থাপনা দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের লেবার ওয়ার্ড, হাম আইসোলেশন ওয়ার্ড ও ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন। রোগীদের চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ ও ওয়াশরুমের অবস্থাও তদারকি করেন। হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এর আগে হাসপাতালের ব্যবহৃত ক্যানুলা, সিরিঞ্জ ও চিকিৎসা সরঞ্জাম ময়লার ভাগাড়ে পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের সময়মতো হাসপাতালে উপস্থিত না হওয়ার বিষয়েও ক্ষোভ জানান স্বাস্থ্যমন্ত্রী। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। হাসপাতালের গাইনি ওয়ার্ডে এক রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনে আনতে হয়েছে কেন, তা জানতে চান মন্ত্রী। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ওই রোগীকে স্যালাইন কেনার জন্য এক হাজার টাকা দেন। এ ছাড়া হাসপাতালে অগ্নিকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার কারণ জানতে চান স্বাস্থ্যমন্ত্রী। জবাবে ছুটির কারণে প্রতিবেদন দিতে দেরি হয়েছে বলে জানানো হয়। এর আগে সকালে আকস্মিক পরিদর্শনে জেলার ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। মন্ত্রী জানান, ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে বড় পরিসরে টেন্ডার আহ্বান করা হবে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, এ খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার টেন্ডার হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে ক্যানসার চিকিৎসার জন্য রেডিওথেরাপি মেশিন সরবরাহ, পাঁচটি রোবটিক সার্জারি ব্যবস্থা আনা এবং পাঁচ হাজার নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি মিডওয়াইফ নিয়োগের মাধ্যমে স্বাভাবিক প্রসবের হার বাড়ানো এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তিনি জানান, পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলোকে পর্যায়ক্রমে ফ্যামিলি ওয়েলবিং সেন্টারে রূপান্তর করে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। পরিদর্শনকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, জেলা প্রশাসক সাইফুর রহমান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মান্দায় চারজন নারী হাফেজকে উপহার দিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা
নওগাঁর মান্দায় রহিমা বিবি মহিলা হাফেজিয়া মাদ্রাসার চারজন নারী হাফেজকে পবিত্র কোরআন শরিফ ও বোরকা উপহার দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীন। শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার কশব ইউনিয়নের রহিমা বিবি মহিলা হাফেজিয়া মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব উপহার তুলে দেন। এ সময় মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশেও অংশগ্রহণ করেন বিএনপির এই নেতা। এসময় উপস্থিত ছিলেন কশব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মোহসীন আলী, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ কাজী নাজিমুদ্দিন, কাঁশোপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আতাউর রহমান মিন্টু,সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এদিকে শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের তুলশিরাম গ্রামে এবং নূরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকায় পৃথক দুটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন এম এ মতীন। এসব অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি ।

আমরা মানবিক ও জনবান্ধব পুলিশ হতে চাই : খুলনায় আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ জনগণের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল গত ১৭ বছরে, পুলিশ বাহিনীর কার্যক্রমের মাধ্যমে। সেই জনআস্থা পুনরুদ্ধার করা এবং কার্যকরীভাবে কীভাবে পুলিশ শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে। কার্যক্রম পরিচালনার জন্য আমার খুলনায় আসা। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বিভাগের কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে মিডিয়া ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, যৌথ অভিযান চলছে মাদকের বিরুদ্ধে, কিশোর গ্যাং এর বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে। পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার জন্য আইনি কাঠামোর মধ্যে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। পুলিশের একটি শাখা হিসেবে কমিউনিটি পুলিশিং এখন থেকে কার্যক্রম পরিচালনা করবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ৫ আগস্ট এর পরে সমাজের কি অবস্থা ছিল? পুলিশ ছিল না, সব জায়গায় সন্ত্রাসী কার্যক্রম। এখন সব জায়গায় পুলিশের কার্যক্রম পরিচালিত হচ্ছে। পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। দেশে বেকারত্ব বিভিন্ন সমস্যা, সকল সমস্যার তো একদিনে রাতারাতি পরিবর্তন হবে না। অবস্থা তো এখন উন্নতি হয়েছে। পুলিশকে সহযোগিতা করেন, পুলিশকে পরামর্শ দেন। আমরা মানবিক পুলিশ হতে চাই, জনবান্ধব পুলিশ হতে চাই। এটা করতে গেলে আবার অনেকে বলছে পুলিশকে ভয় পায় না। তাদের আইনের আওতায় আনা হলেও কিছুদিন পর আবারও একই কার্যক্রম করছে। আমরা পলিসি ডেভেলপমেন্ট করছি, কীভাবে তাদের নির্মূল করা যায়।


