মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধানমন্ত্রীর কাছে তিনি অব্যাহতি চেয়েছেন এবং প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন। এলাকাভিত্তিক মাদক নির্মূল এবং জাতীয় জনজীবনের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তাকে এলাকাভিত্তিক কার্যক্রমে মনোনিবেশ করতে নির্দেশনা দিয়েছেন। আমি উনাকে বলেছি পুরো সময়টাতে ঢাকা-৬ আসন, পার্শ্ববর্তী এলাকা, পরবর্তীতে আরও যদি এলাকা থাকে সেখানকার মাদক নির্মূল এবং আমাদের জাতীয় জনজীবনের অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই। তিনি বলেছেন, ঠিক আছে যাও, এলাকা ঠিক করে এলাকায় কাজ কর।’।
এর আগে এদিন সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে পদত্যাগের বিষয়টি জানান ইশরাক। তিনি ঘোষণা দিয়েছিলেন সোমবার দুপুর ২টায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন। নির্ধারিত সময়ের কিছু আগেই অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিতে তিনি সংবাদ সম্মেলনে যোগ দেন। এ সময় তার সঙ্গে ছিলেন শত শত নেতা–কর্মী।
জানা গেছে, গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র হাতে নিয়ে মাদকবিরোধী অভিযানে অংশগ্রহণ করেন ইশরাক হোসেন। এই ঘটনাটি কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এমন পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশনা দেন। পরবর্তীতে সোমবার প্রধানমন্ত্রী তার অনুরোধে সম্মতি জানালে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদ ছাড়ার ঘোষণা দেন।
The post প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন appeared first on Daily Sangbad Chorcha.
