কালবেলা · সাধারণ
গোপালগঞ্জে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
১৮/১০/২০২৬

গোপালগঞ্জে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন কাজী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলামিন কাজী ওই গ্রামের বেলায়েত কাজীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ইজিবাইকে চার্জ দেওয়া শেষে চার্জার খুলতে যান আলামিন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মূল প্রতিবেদনে যান ↗