শেরপুরে মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু মিয়াকে (৪৯) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) রাতে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দশকাহনিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ মামলার অপর দুই আসামি এখনো পলাতক।
গ্রেফতার লাভলু মিয়া ওই এলাকার জয়তুল্লাহর ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সদর উপজেলার পাকুরিয়া ভাটিয়াপাড়া এলাকার সাইফুল ইসলামকে সৌদি আরবে ভালো বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখান লাভলু মিয়া। এ জন্য সাইফুলের পরিবারের কাছ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা নেন তিনি। পরে সাইফুলকে সৌদি আরবে পাঠানো হলেও প্রতিশ্রুত চাকরি ও বেতন নিয়ে জটিলতা দেখা দেয়।
এ অবস্থায় সাইফুলকে দেশে ফিরিয়ে আনতে তার পরিবার লাভলু মিয়ার সঙ্গে যোগাযোগ করে। তখন সাইফুলের পরিবারের কাছে আরও ১৬ লাখ টাকা দাবি করেন লাভলু। দাবি করা টাকা না দেওয়ায় লাভলুর লোকজন সাইফুলকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বাধা দেন এবং তাকে জিম্মি করে রাখেন বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলামের স্ত্রী শাহিনা আক্তার বাদী হয়ে লাভলু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে শেরপুর আদালতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। পরে আদালতের নির্দেশে সোমবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে লাভলু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। মামলার অপর দুই আসামি এখনো পলাতক রয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, মানবপাচার মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মো. নাঈম ইসলাম/এমএএইচ/
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
