যশোরের বাঘারপাড়া উপজেলার অন্তাইখোলা গ্রামের মো. শাহেদ হোসেন নামে এক মাদ্রাসাছাত্র কয়েক দিন ধরে নিখোঁজ রয়েছে। তাকে খুঁজে পেতে সবার সহযোগিতা চেয়েছে পরিবার।
শাহেদ হোসেনের বাবার নাম মোহাম্মদ আদম আলী বিশ্বাস। তার বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার অন্তাইখোলা গ্রামে, ডাকঘর ধলগ্রাম।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শাহেদ কেশবপুরের একটি মাদ্রাসায় পড়াশোনা করে। হেফজ সম্পন্ন করে বর্তমানে জামাতখানায় পড়ছে সে। কয়েক দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
কোনো সহৃদয় ব্যক্তি শাহেদ হোসেনের সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৭৬২-৬০৬৭৪৪
