নেত্রকোণায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধসহ আইনশৃঙ্খলা রক্ষায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রংয়ের বাজারসংলগ্ন নির্মাণাধীন বাইপাস সড়কে মেদনী ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মেদনী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল হাসেমের সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোখলেছুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান খান, নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের সোহেল, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবীর আহম্মেদ, নেত্রকোণা পৌর বিএনপির সাধারণ সম্পাদক গাজী তোফায়েল হোসেন, জেলা কৃষক দলের সহসভাপতি মো. রফিকুল ইসলাম খান, বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মোখলেছুর রহমান চৌধুরী রাজা মিয়া, সদর উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. অলিউল্লাহ খান, জেলা বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক মাসুম হায়াত খান, শ্রমিক নেতা আফজাল হোসেন টিটু এবং মেদনী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন খান।
সভায় আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আকবর হোসেন, সমাজসেবক হুমায়ুন কবির ও মাদরাসা শিক্ষক লুৎফুল কবির খান প্রমুখ।
পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “আমরা অপরাধকে ঘৃণা করব, অপরাধীকে নয়। আমরা প্রথমে মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহকে না বলব, পরে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সামাজিক প্রতিরোধ গড়ে তুলব।”
তিনি আরও বলেন, অতি উৎসাহী হয়ে কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
এমএ
