- ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
নয়াদিল্লি: ভারত সফরে এসে কিছুই ঢুকেছে না পকেটে। আর্থিকভাবে পুরোপুরি লাভবান হচ্ছে বিসিসিআই। এই আর্থিক বৈষম্য নিয়েই সোচ্চার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সিইও ক্রিস ডেরিং। তবে তাঁর তোপ ভারতীয় বোর্ডের দিকে নয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আর্থিক কাঠামো নিয়েই সরব তিনি। ডেরিং বলেছেন, ‘এই সফরে ক্যারিবিয়ান বোর্ড কিছুই পাচ্ছে না। কারণ ওডিআই এবং টি-২০ সিরিজ অনুষ্ঠিত হচ্ছে ভারতে। এই সিরিজ থেকে বিসিসিআই পাচ্ছে ২০-৩০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ৯০ লক্ষ টাকা থেকে ২ কোটি ৮৫ লক্ষ টাকা। অথচ, আমাদের কিছুই জুটছে না।’
