রংপুরের মিঠাপুকুরে সড়ক থেকে আমিনুল ইসলাম আকাশ (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ভাংনী মাঠের হাট এলাকার সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আমিনুল ইসলাম উপজেলার মাটিয়াখোলা গ্রামের রহেদুল জামানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয় লোকজন ভাংনী মাঠের হাট এলাকার সড়কে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়রা মরদেহটি আমিনুল ইসলাম আকাশের বলে শনাক্ত করেন।
মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
