সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছিল।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সিআইডির তত্ত্বাবধানে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় তাকে হাসপাতালে নেওয়া হয়।
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে ১০ মিনিট পর, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
সিআইডির পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন সরকার গণমাধ্যমের কাছে হাসানুল হক ইনুকে হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
