সাতকানিয়ার আমিলাইষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রায় ১০০ পরিবারের হাতে বস্ত্র উপহার তুলে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মিজানুর রহমান।
শনিবার আমিলাইষ শক্তি সংঘ পূজা পরিষদের দুর্গাবাড়ি ও আমিলাইষ পল্লী কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত দুর্গাপূজা মণ্ডপে পৃথকভাবে এসব উপহার বিতরণ করা হয়।
এ সময় মিজানুর রহমান বলেন, আমিলাইষের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চান তিনি। অতীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও এলাকার শিক্ষা ও চিকিৎসাসেবার উন্নয়ন এবং মাদকমুক্ত আমিলাইষ গড়ে তুলতে কাজ করবেন।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করা এবং সামাজিক উন্নয়নে অবদান রাখাই তাঁর লক্ষ্য।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমিলাইষ শক্তি সংঘের সভাপতি শ্যামল দত্ত, সুব্রত দত্ত, হারাধন শীল, মোস্তাক আহমদ, গিয়াস উদ্দীন, ইউপি সদস্য মোহাম্মদ মামুন, শিপক চক্রবর্তী, মোহাম্মদ রুবেল, সাংবাদিক ইমরান সোহেল, দিলীপ চৌধুরী, স্বপন চৌধুরী, প্রদীপ চৌধুরী, রনতোষ দত্ত, মাস্টার স্বপন শীল, পূজা উদযাপন পরিষদের সেক্রেটারি জুয়েল শীল, পল্লী কল্যাণ উদযাপন পরিষদের সভাপতি সাধু দাশ, কৃষ্ণ দাশ ও শিমুল দাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
The post সাতকানিয়ায় দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
