রীতি মেনে দেবীর বোধন হয়ে গিয়েছে। আনুষ্ঠানিকভাবে শুরু হল দুর্গাপুজো। এই সময়ে সৌভাগ্যের আশায় অনেকেই উমা আরাধনা করেন। বিশ্বাস, তাতেই বছরভর জীবনের চলার পথ সুগম হয়। মনের সমস্ত ইচ্ছাপূরণ হয়। তবে জানেন কি জ্যোতিষ অনুসারে, এই সময় পাঁচ রাশির জাতককে আশীর্বাদ দেন দেবী। কারণ তাঁরা উমার বড়ই প্রিয়।
উমার অত্যন্ত প্রিয় রাশি মেষ। এই রাশির জাতক জাতিকারা দেবীর আশীর্বাদধন্য। সারা বছর জীবনের চলার পথ অত্যন্ত মসৃণ থাকে তাঁদের। সুখসমৃদ্ধিও বজায় থাকে চিরকাল। সন্তান ভাগ্যও বেশ শুভ।
মিথুন রাশিও দেবীর বড় প্রিয়। এই রাশির জাতক জাতিকারা সাধারণত কঠোর পরিশ্রমী হন। দেবীর দুর্গার কৃপায় পরিশ্রম এবং উদ্যোগের সুফলও লাভ করেন তাঁরা। সারাবছর জীবনে তেমন চড়াই উতরাইয়ের জটিলতার ঝক্কি পোহাতে হয় না তাঁদের।

শক্তি ও ক্ষমতার নিরিখে সিংহ রাশি অনেকটাই এগিয়ে। এই রাশির জাতক জাতিকারা দেবীর আশীর্বাদধন্য। তাই আর্থিক সমস্যায় কোনও সময়েই জেরবার হতে হয় না তাঁদের।

মা দুর্গার অত্যন্ত প্রিয় বৃশ্চিক রাশি। দেবীর কৃপায় সারাবছর সুখশান্তিতে কাটে তাঁদের। আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে। ঋণ মিটে যেতে পারে। তাই এই সময়ে মনে ভক্তিভাব এনে দেবী আরাধনা করা উচিত।

কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি বেশ শুভ। তাঁরা দুর্গাপুজোর পরে কোনও সুসংবাদ পেতে পারেন। চাকরিক্ষেত্রেও কোনও সমস্যা থাকবে না। তাই এই সময়ে দেবী আরাধনা করুন।

