দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ০৮:১৫ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুরে গ্যাসের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইনের বিস্ফোরণে দগ্ধ হওয়া চারজনের মধ্যকার তিজনের মৃত্যু হয়েছে। বর্তমানে একজন চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) এবং বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন শরীফ হোসেন (৩৪) তার স্ত্রী রোজিনা আক্তার (৩০) এবং শ্যালক রিয়াজ (২২)।
চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, ১৪ অক্টোবর দুপুর একজন, ১৫ অক্টোবর ভোরে ও দুপুরে দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যকার রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরীফের ৪০ শতাংশ এবং রিয়াজের ৪০ পুড়ে গিয়েছিল। দগ্ধদের মধ্যকার রনি নামের একজন চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ, এরআগে গত শনিবার রাত আনুমানিক দেড়টার সময়ে সোনারগাঁয়ের কাঁচপুর সোনাপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম মিয়ার ইসলাম টাওয়ার নামে ৬ তলায় ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে গ্যাস লাইনের গতি বৃদ্ধির কম্প্রেসার লাইনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরাসহ চারজন দগ্ধ হয়।
