সিঁদুর খেলার পরে ত্বকের যত্নছবি: আইস্টক
Published on
:
2 min read
একরাশ মন খারাপ। দুটো সপ্তমী কাটিয়ে আজ দশমী। মাকে বিদায় জানানোর পালা। তার আগে আছে সিঁদুর খেলা। সিঁদুরের রঙে বিষাদের রং হয়তো খানিকটা ফিকে হয়ে যাবে। কিন্তু উৎসবের আনন্দের মাঝে ত্বকের কথা ভুললে চলবে না। বিশেষত সিঁদুর খেলার সময়ে।
বাজারচলতি সিঁদুরে থাকা বিভিন্ন রাসায়নিকের ত্বকের ব্যাপক ক্ষতি করে। তাই সিঁদুর খেলার পরে অনেকেই ত্বকে র্যাশ, লালচে ভাব, চুলকানি কিংবা জ্বালা ভাবের সমস্যায় ভোগেন। বিশেষত সংবেদনশীল ও শুষ্ক ত্বকে এই ধরনের সমস্যা বেশি দেখা দেয়। তাই সিঁদুর খেলার আগে এবং পরে ত্বকের যত্ন নেওয়া জরুরি।
সিঁদুর খেলার আগে কী করবেন?
সিঁদুর খেলার আগে মুখ ও গলায় ভালো করে ময়েশ্চারাইজ়ার মেখে নিন। আর্দ্র ভাব বজায় থাকলে অস্বস্তি কিছুটা কমতে পারে। সিঁথিতে সামান্য নারকেল তেলও লাগাতে পারেন। এতে পরে সিঁদুর পরিষ্কার করতে সুবিধা হয়।
সিঁদুর খেলার আগে নতুন কোনও ফেসপ্যাক বা প্রসাধনী ব্যবহার করবেন না। বিশেষত লেবুর রস, অ্যাক্টিভ উপাদান থাকা প্রসাধনী কিংবা সুগন্ধিযুক্ত উপাদান এড়িয়ে চলুন। এতে ত্বকের সমস্যা বাড়তে পারে।
সিঁদুর খেলার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। এ ছাড়া হালকা মেকআপ করে নিতে পারেন।
সিঁদুর খেলার পরে ত্বকের যত্ন
বাড়ি ফিরে যত তাড়াতাড়ি সম্ভব সিঁদুর পরিষ্কার করে নিন। প্রথমে মেকআপ রিমুভার দিয়ে ত্বক পরিষ্কার করে নিন। সিঁদুর তুলতে জোরে ঘষাঘষি করবেন না।
সিঁদুর তোলার পরে মুখ পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। মাইল্ড ক্লিনজার ব্যবহার করতে পারেন। কিন্তু সাবান দিয়ে ঘষবেন না।
মুখ পরিষ্কারের পরে ভালো মানের ময়েশ্চারাইজ়ার মেখে নিন। এ ছাড়া শিট মাস্ক ব্যবহার করতে পারেন। শিট মাস্কে প্রচুর সিরাম থাকে, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং শীতলতা এনে দেয়।
সিঁদুর খেলার পরে ত্বকে লালচে ভাব, চুলকানি বা জ্বালা হলে ঠান্ডা জলের ঝাপ্টা দিন। প্রয়োজনে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
FAQ
১. সিঁদুর খেলার আগে ত্বকে কী মাখবেন?
মুখ ও গলায় ময়েশ্চারাইজ়ার লাগান। ত্বকে নতুন কোনও প্রসাধনী ব্যবহার করবেন না।
২. সিঁদুর খেলার পরে কী ভাবে সিঁদুর তুলবেন?
মেকআপ রিমুভার দিয়ে আলতো করে সিঁদুর তুলুন। তার পরে মাইল্ড ক্লিনজার ও পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন।
৩. সিঁদুর তোলার সময়ে কী করা উচিত নয়?
জোরে ঘষাঘষি করবেন না। সাবান বা ত্বকে জ্বালা ধরাতে পারে এমন উপাদান এড়িয়ে চলুন।
৪. সিঁদুর খেলার পরে ত্বকে জ্বালা হলে কী করবেন?
ঠান্ডা জল দিয়ে ত্বক ধুয়ে নিন। জ্বালা বা লালচে ভাব না কমলে চিকিৎসকের পরামর্শ নিন।
৫. সিঁদুর খেলার পরে ময়েশ্চারাইজ়ার ব্যবহার করা জরুরি কেন?
ময়েশ্চারাইজ়ার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং শুষ্কতা কমায়।
