SBSTC-র হাতে ধরে এক সঙ্গে চালু হলো পাঁচটি ইলেকট্রিক বাস।
Published on
:
1 min read
দুর্গাপুরের গণপরিবহণ ব্যবস্থায় নতুন অধ্যায়ের সূচনা হলো। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা অর্থাৎ SBSTC-র হাতে ধরে এক সঙ্গে চালু হলো পাঁচটি ইলেকট্রিক বাস। এর আগে দু’টি ইলেকট্রিক মিনিবাস চালু হয়েছিল দুর্গাপুরে। এ বার পাঁচটি বাস চালু হলো।
কোন রুটে চলবে
শহরের ভিতরে তো চলাচল করবেই, দুর্গাপুর থেকে আসানসোলের মধ্যেও চলাচল করবে এই বাসগুলি। পরে দুর্গাপুর থেকে বর্ধমান পর্যন্ত চালানো হবে ইলেকট্রিক বাস। এই এসি বাসগুলি তৈরি করা হয়েছে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে। মঙ্গলবার সকালে সিটিসেন্টার বাসস্ট্যান্ডে পাঁচটি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এক নজরে
একসঙ্গে ৫টি বাস চালু: দুর্গাপুর শহরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC)-র উদ্যোগে নতুন পাঁচটি ইলেকট্রিক বাস চালু হল।
দুর্গাপুর-আসানসোল রুট: শহরের ভিতরে চলাচলের পাশাপাশি দুর্গাপুর থেকে আসানসোলের মধ্যেও চলবে এই বাসগুলি।
পরবর্তী গন্তব্য বর্ধমান: ভবিষ্যতে দুর্গাপুর থেকে বর্ধমান পর্যন্ত ইলেকট্রিক বাস চালানোর পরিকল্পনা রয়েছে।
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে জোর: নতুন এসি বাসগুলি যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে তৈরি।
কেন্দ্রীয় প্রকল্পের অর্থ: বাসগুলি কেনা হয়েছে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ক্লিন এয়ার প্রকল্পের অর্থে। ভাড়া সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা হবে বলে জানিয়েছে SBSTC।
ন্যাশনাল ক্লিন এয়ার প্রকল্পের টাকায় বাস
এ দিন উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর প্রণবকুমার ঘোষ। ছিলেন স্থানীয় দুই বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বাসের ভাড়া সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে থাকবে বলে জানিয়েছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর। তিনি বলেন, ‘আগামিদিনে দূষণ নিয়ন্ত্রণ করতে আরও বেশি করে ইলেকট্রিক বাস চালানোর চিন্তাভাবনা করছে রাজ্য সরকার।’ এই বাসগুলি কেনা হয়েছে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ক্লিন এয়ার প্রকল্পের টাকায়।