মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
পোদ্দার বাড়ি থেকে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক
- আপডেট সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
- ৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের নিয়মিত অভিযানে পোদ্দার বাড়ি পেট্রোল পাম্প এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে আটক করা হয়েছে। শহরে জেক্সার, এক্সার, জেকু, নাইন এক্সার, আন্ডার ওয়ার্ড, পাকু নামে বেশ কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় হয়ে উঠেছে। তারা চুরি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।
গতকাল সোমবার সন্ধ্যায় সদর থানার ওসি মোঃ জাহিদুল হক, এসআই ধ্রুবেশ চক্রবর্তী ও প্রদীপ রায়ের নেতৃত্বে পুলিশ শহরের সিনেমা হল, শায়েস্তানগর, পোদ্দার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। রাতে তাদের ছাড়িয়ে নিতে অর্ধশতাধিক বিভিন্ন দলের নেতাকর্মী ও লোকজনকে দৌড়ঝাপ করতে দেখা যায়।
ওসি জানান, অভিযান নিয়মিত চলবে। এদের মধ্যে যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


