মোঃ শাহাদাৎ হোসেন আসিফ রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পথশিশু, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন। ১৭ অক্টোবর ২০২৬, শনিবার সন্ধ্যা ৮টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ মানবিক কর্মসূচিতে প্রায় ৩০০ মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে একঝাঁক সাংবাদিক। মানবিক এ উদ্যোগের অংশ হিসেবে দুপুরের পর থেকেই খাবার রান্নার প্রস্তুতি শুরু করেন সংগঠনের সদস্যরা। নিজেদের উদ্যোগে রান্না সম্পন্ন করার পর সন্ধ্যায় খাবার নিয়ে তাঁরা পৌঁছে যান কমলাপুর রেলস্টেশনে। সেখানে অবস্থানরত পথশিশু, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা। রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে এ কার্যক্রম। আয়োজকদের মতে, ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়া শুধু সহায়তা নয়; বরং এটি মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকেই সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এ উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা এ কে এম নাজমূল হোসেন খান, পদ্মা গ্রুপ অ্যান্ড কোম্পানি; সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. ওমর ফারুক জালাল, প্রধান সম্পাদক, ডেইলি প্রেজেন্ট টাইমস; ভাইস চেয়ারম্যান শাহ আলম সুরমা, সহসম্পাদক, এস টিভি বাংলা; যুগ্ম মহাসচিব মো. মনিরুজ্জামান, প্রধান সম্পাদক, দৈনিক নবজীবন; সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্তখবর; মো. মাসুদ মজুমদার, বিশেষ প্রতিনিধি, ডেইলি প্রেজেন্ট টাইমস; মহিলা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার রিতা, সম্পাদক ও প্রকাশক, দৈনিক নবজীবন; মারিয়া ইসলাম, স্টাফ রিপোর্টার, দৈনিক সমাবেশ; সারহিন আক্তার, স্টাফ রিপোর্টার, দৈনিক মাতৃজগত; আইন ও প্রশাসনিক বিষয়ক সম্পাদক সালমান মাহমুদ, উন্নয়ন পরিচালক, ডিপিসি বাংলা টিভি; এবং দপ্তর সম্পাদক মো. নুরুল ইসলাম খোকন, ঢাকা রিপোর্টার, দৈনিক বাংলাদেশ সমাচার। এ ছাড়া মো. স্বপন, সুরাইয়া, শুভ ও লিটনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। সার্বিক কার্যক্রমে দায়িত্ব পালন করেন ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ সানু, স্টাফ রিপোর্টার, দৈনিক ভোরের সময়। কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করাই আমাদের এ উদ্যোগের মূল লক্ষ্য। সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণে কাজ করার পাশাপাশি সমাজের অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার মতো মানবিক কর্মকাণ্ড ও অব্যাহত রাখতে চায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন।” প্রতি সাপ্তাহে আমরা কমছে কম ৩০০ জনের খাবারের ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন। তিনি আরও বলেন, “বর্তমানে বাংলাদেশে আমাদের ৪৩টি জেলায় জেলা কমিটি এবং ১৪টি উপজেলা কমিটি রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে এ কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে। আমরা চাই, সংগঠনের প্রতিটি কমিটি নিজ নিজ এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াক।” ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. ওমর ফারুক জালাল বলেন, “সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা অসহায় মানুষের পাশে দাঁড়ালে ক্ষুধার্ত মানুষের কষ্ট অনেকটাই কমানো সম্ভব। মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ, ভালোবাসা ও সহমর্মিতা থেকেই একটি মানবিক ও ক্ষুধামুক্ত সমাজ গড়ে উঠতে পারে।” ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শাহ আলম সুরমা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের সামাজিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট উপলব্ধি করে তাঁদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফাউন্ডেশনের আইন ও প্রশাসনিক বিষয়ক সম্পাদক সালমান মাহমুদ বলেন, মানবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সুশৃঙ্খল ব্যবস্থাপনা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনের সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া আরও সহজ হবে। অন্যদিকে, ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদক মারিয়া ইসলাম বলেন, পথশিশু ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। বিশেষ করে যেসব শিশু ও মানুষ জীবনের মৌলিক চাহিদা পূরণে সংগ্রাম করছেন, তাঁদের প্রতি সমাজের সবার সহানুভূতিশীল হওয়া উচিত। সম্মিলিত প্রচেষ্টায় তাঁদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন সাংবাদিকদের নিরাপত্তা, অধিকার ও কল্যাণে কাজ করার পাশাপাশি সমাজের অসহায় মানুষের জন্যও মানবিক উদ্যোগ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। কমলাপুর রেলস্টেশনে খাবার বিতরণের এ কর্মসূচি সংগঠনটির সামাজিক দায়বদ্ধতার একটি উদ্যোগ। অন্ন হোক সবার অধিকার, ক্ষুধামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার।
The post সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ appeared first on Matrijagat.
