‘উইংস ওভার গঙ্গা’ এয়ার শো থেকে অনুপ্রাণিত হয়ে রুপো দিয়ে ফাইটার জেটের প্রতিরূপ তৈরি করলেন বারাণসীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত গুলাবি মিনাকারি শিল্পী কুঞ্জবিহারী সিং। ঐতিহ্যবাহী গুলাবি মিনাকারি শিল্পকৌশলে তৈরি এই বিশেষ শিল্পকর্মে ফুটে উঠেছে সূক্ষ্ম কারুকাজ। প্রায় ৪০০ গ্রাম রুপো দিয়ে এই প্রতিরূপ তৈরি করতে শিল্পীর সময় লেগেছে এক মাস। ইতিমধ্যেই প্রায় ১০০টি অর্ডার পাওয়ার কথা জানিয়েছেন তিনি। দেখুন এই বিশেষ শিল্পকর্মের ঝলক Ei Samay-এর এই Shorts-এ।
