এম,শাহজাহান শেরপুর জেলা প্রতিনিধিঃ শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ ‘মহারশী’-তে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ, পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মিজ আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিবৃন্দ, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রমের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
The post শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভা অনুষ্ঠিত appeared first on সকালের খবর ২৪.
