সিলেট ভয়েস ডেস্ক · ২২ অক্টোবর, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ন
পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর ওয়েবসাইটটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন জানান, জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানে সংশ্লিষ্ট প্রযুক্তিবিদেরা কাজ করছেন। একই নিরাপত্তাঝুঁকির কারণে পিএইচপিভিত্তিক কয়েকটি ব্যাংকের ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
নিরাপত্তা ত্রুটিগুলো সমাধান করে ঝুঁকি কমানোর পর ওয়েবসাইটগুলো পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গুগলে আমাদের খবর পেতে
