
প্রতীকী ছবি।ছবি সৌজন্যে: iStock
Published on
:
1 min read
রাজ্য সরকারি কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে সুদের হার অপরিবর্তিত রাখল পশ্চিমবঙ্গ সরকার। ২০২৬-'২৭ অর্থবর্ষে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার উপরে বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ মিলবে। মঙ্গলবার অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রভিডেন্ট ফান্ডে এই সুদের হার কার্যকর হবে। এর মধ্যে রয়েছে রাজ্য সরকারি কর্মীদের সাধারণ প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির প্রভিডেন্ট ফান্ড এবং রাজ্য সরকারের অনুমোদিত রাজ্যের হিসাবের অধীনে পরিচালিত অন্য প্রভিডেন্ট ফান্ড।
