রোববার রাতে ভোলাব ইউনিয়নের পাইস্কা কুলি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
Published : 19 Oct 2026, 04:19 PM
Updated : 19 Oct 2026, 04:20 PM
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ওয়াজ মাহফিলের অতিথি তালিকা নিয়ে বিরোধের জেরে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের পাইস্কা কুলি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।
নিহত রিপনের (৪২) স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ছিলেন।
ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, কয়েক দিন আগে একটি ওয়াজ মাহফিলের অতিথি তালিকায় কার নাম থাকবে, তা নিয়ে স্থানীয় দুপক্ষের মধ্যে বিরোধ হয়। এ নিয়ে রোববার রাতে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরেই রিপনকে কুপিয়ে হত্যা করা হয়।
বিস্তারিত আসছে...
