শুক্রবার (২৩ অক্টোবর) হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ ভূমিমন্ত্রীর পাশে কিছু সময় কাটান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মির্জা আব্বাস হাসপাতালে গিয়ে জ্যেষ্ঠ এই রাজনৈতিক নেতার শয্যাপাশে অবস্থান করেন। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে মিজানুর রহমান মিনুর চিকিৎসা ও শারীরিক অবস্থার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। পাশাপাশি তিনি ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন।
এর আগে, গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ ছাড়া রক্তশূন্যতার কারণে তাঁকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়।
পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। ভূমিমন্ত্রীর অসুস্থতার খবরের পর তাঁর সুস্থতা কামনা করছেন রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
The post ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস appeared first on ভোরের চেতনা.
