ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু করেছে বিএনপি।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়।
এ সময় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত রয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাক্ষাৎকার শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে ৭০ জন নারী নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।