
গোল করে বিপিন সিংয়ের সেলিব্রেশনছবি: East Bengal fc
Published on
:
1 min read
৪-০ তে জিতে ISL ২০২৬-২৭ মরশুমে নিজেদের অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল। গোয়ার মাঠে চার্চিল ব্রাদার্সের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারানো সহজ নয়, সেটা তারা করেছে। তবে ম্যাচ জিতলেও ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ় হাবাসের গলায় গোল মিসের কথা। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে বলেন, ‘পরের ম্যাচের আগে আমাদের অনেক জায়গায় কাজ করতে হবে। তবে চারটে গোল করার পর ছয় থেকে আটটা সুযোগ মিস করাটা কিছু সময় নর্মাল হয়।’
