উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চর এলাকায় বালু উত্তোলনের দায়ে মো. নূর ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় তাঁর মজুত করা প্রায় ১ লাখ ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় বালু উত্তোলনরত অবস্থায় নূর ইসলামকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাঁর মজুত করা প্রায় ১ লাখ ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নূর ইসলামের কাছ থেকে জরিমানার এক লাখ টাকা আদায় করা হয়েছে। জব্দ করা বালু সরকারি হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী সময়ে বিধি অনুযায়ী তা ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হবে। অভিযানে অন্য কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এই বিভাগের আরো খবর






