পদার্থের নতুন এক অবস্থার খোঁজ পেয়েছেন ফ্রান্সের বিজ্ঞানীরা। চরম পরিস্থিতিতে কোয়ান্টাম কণার আচরণ বোঝার ক্ষেত্রে এই আবিষ্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বাভাবিক অবস্থার বাইরে কণাগুলো কীভাবে সুশৃঙ্খল বিন্যাস তৈরি করে, তা জানতে এটি সাহায্য করে। এই আবিষ্কার অত্যন্ত ক্ষুদ্র পরিসরে কণার আচরণ সম্পর্কে পদার্থবিদদের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে। একে ফ্র্যাকশনাল ফারমি সি বলা হচ্ছে। এই নতুন অবস্থা গবেষকদের কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের অজানা দিকগুলো অন্বেষণ করতে সাহায্য করবে। এনডিটিভি।
