দীর্ঘ তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। ২০২৩ সালের দিকে দেশটিতে পাড়ি জমিয়েছিলেন তিনি। এরপর থেকে টানা তিন বছর সেখানেই অবস্থান করছেন। এবার জানা গেল, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন এই অভিনেত্রী।
স্থানীয় সময় গত শনিবার এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌসুমী। সেখানে তিনি জানান, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেয়েছেন এই চিত্রনায়িকা।
খবরটি ছড়িয়ে পড়তেই মৌসুমীর ভক্তদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে এই ঢালিউড তারকাকে অভিনন্দন জানাচ্ছেন অনেকে।
জানা গেছে, গ্রিন কার্ডের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় গত তিন বছরে তাঁর দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল। এ ছাড়া এ সময়ের মধ্যে মেয়ে ফাইজার…
অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী মৌসুমী।
প্রবাসী বা বিদেশি নাগরিকদের দেশটিতে স্থায়ী বাসিন্দার মর্যাদা বা ‘গ্রিন কার্ড’ পাওয়ার সুযোগ রয়েছে। নির্দিষ্ট সময় ও অভিবাসন আইনের প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে গ্রিন কার্ডধারীরা পরবর্তী সময়ে মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্যতাও অর্জন করেন। এবার সেই সুযোগ পেলেন চিত্রনায়িকা মৌসুমী।
