প্রকাশিত: ১৯:৩৫, ১৮ অক্টোবর ২০২৬ আপডেট: ১৯:৫০, ১৮ অক্টোবর ২০২৬
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরে ৭৩ মসজিদ-মাদ্রাসা ও মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান
গাজীপুরে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ থেকে ৭৩টি মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে অনুদানের চেক বিতরণ করেছে জেলা পরিষদ।
রোববার (১৮ অক্টোবর) জেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাজীপুরে এক হাজার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের ধারাবাহিকতায় ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে অনুদান দেওয়া হচ্ছে।
তিনি জানান, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন পূরণে জেলা পরিষদ কাজ করছে।
এই সময় এক প্রতিবন্ধী মাদ্রাসাশিক্ষার্থীর শিক্ষাজীবন এগিয়ে নিতে আর্থিক সহায়তাও দেওয়া হয়।
