চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট ও নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুল মার্কেট এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ঝন্টু বিকাশ চাকমা বলেন, মহাসড়কের জায়গা অবৈধভাবে দখল করে কিছু ব্যবসায়ী স্থাপনা গড়ে তুলেছিলেন। সেগুলো উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে পরিদর্শনে এসে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনার কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় সেগুলো উচ্ছেদের নির্দেশনা দেন স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ।
The post চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
