জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদের ২০ শিক্ষার্থী ‘অ্যাডভোকেট তপন বিহারী নাগ ট্রাস্ট’ বৃত্তি ও সনদ পেয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। এ সময় বৃত্তিদাতা অ্যাডভোকেট তপন বিহারী নাগ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আইন বিভাগের পাশাপাশি আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থীরাও এ বৃত্তি পেয়েছেন। দুই বিভাগের দুটি শিক্ষাবর্ষের প্রতিটি থেকে পাঁচজন করে মোট ২০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এর মধ্যে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ১০ জন এবং আইন বিভাগের ১০ জন শিক্ষার্থী রয়েছেন।
আইন ও ভূমি প্রশাসন বিভাগ থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন- সুয়েনা আক্তার, সালমা আক্তার, ফারজানা সুভরা, সজীব আলী, তন্বী সাহা, আরব আলী, তারিন জাহান তমা, আদেল মিয়া, আছিয়া আক্তার নাতাশা ও অন্তর হোসেন।
বিজ্ঞাপন
আইন বিভাগ থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা বলেন- অনিকা তাবাসসুম অন্তরা, নুসরাত জাহান প্রীতি, নীলয় পাল, আল মাহমুদ, ইয়াসিন কামালসহ আরও পাঁচজন।'
অনুষ্ঠানে অধ্যাপক সাবিনা শরমীন বলেন, মহৎ চিন্তা, মানবিক মূল্যবোধ ও মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ নেওয়া সম্ভব হয়। শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়ায় অ্যাডভোকেট তপন বিহারী নাগের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে এ ধরনের মানবিক কর্মকাণ্ডে যুক্ত হবেন বলে আশা প্রকাশ করেন কোষাধ্যক্ষ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আইন অনুষদের ডিন ও আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহিদুল ইসলাম, আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক খ্রিস্টিন রিচার্ডসন এবং অ্যাডভোকেট তপন বিহারী নাগের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া আইন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
টিএইচকিউ/এমকেআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
