Published on
:
1 min read
পুজোর মুখে আইনি জটিলতায় অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী। ১৫ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় হাইকোর্টে বড় ধাক্কা খেলেন তিনি। আগাম জামিনের আবেদন নাকচ করে দিল হাইকোর্ট।
অভিযোগকারী বালুরঘাটের বাসিন্দা তথা চলচ্চিত্র প্রযোজক তরুণ দাস। তাঁর দাবি, ছবি তৈরির জন্য সোহমের সংস্থাকে ১৫ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তৈরি হয়নি ছবি, ফেরত পাননি টাকাও। উল্টে টাকা ফেরত চাইতে গিয়ে হুমকির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ তাঁর। যদিও এই মামলায় সোহমের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও আদালতে প্রমাণিত নয়।
ঘটনার সূত্রপাত ২০১৮ সালে। অভিযোগকারীর দাবি, বাগুইআটির একটি বেসরকারি ব্যাঙ্কের চেকের মাধ্যমে ওই টাকা দেওয়া হয়েছিল বলে । কিন্তু টাকা নেওয়ার পরেও ছবির কাজ এগোয়নি। দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনও সমাধান না হওয়ায় টাকা ফেরত চান তরুণ।
