ফরিদপুরের অসহায় লকাই বিশ্বাসের পরিবারের জন্য নব-নির্মিত নতুন ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তার অংশ হিসেবে দুস্থ মহিলারদের সেলাই মেশিন এবং কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ফরিদপুরের চরভদ্রাসনের গাজিরটেকের চর সর্বান্দিয়া এলাকায় বিএনপি চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমান–এর পক্ষে অসহায় লকাই বিশ্বাসের পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে বাড়ির চাবি হস্তান্তর করেনবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এছাড়া দশটি অসহায় নারীর কাছে সেলাই মেশিন সহ কয়েকটি পরিবারকে কর্মসংস্থান ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন– ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ মোরদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন-সহ স্থানীয় নেতৃবৃন্দ।
