সংবাদ বিজ্ঞপ্তি · ১৯ অক্টোবর, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ন
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিলেট নগরের ১৩ নম্বর ওয়ার্ডের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মো. আনোয়ার হোসেনকে সভাপতি এবং মো. শাহিন আহমদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরের একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় সর্বসম্মতিতে এ কমিটি গঠন করা হয়।
জাগপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর শাখার সভাপতি শাহজাহান আহমদ লিটন এবং মহানগর সাধারণ সম্পাদক ইমাম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. রফিকুল ইসলাম বাদশা ও জুনেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. হৃদয় মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আলীম, অর্থবিষয়ক সম্পাদক মো. রাসেল মিয়া, প্রচারবিষয়ক সম্পাদক মো. রাফি আহমদ, দপ্তরবিষয়ক সম্পাদক মো. আব্দুল আহাব, ধর্মবিষয়ক সম্পাদক মো. আব্দুস সামাদ, মহিলাবিষয়ক সম্পাদক মোছা. রুমি বেগম, সহমহিলাবিষয়ক সম্পাদক মোছা. জরিনা বেগম, যুববিষয়ক সম্পাদক মো. আব্দুল্লা এবং কার্যনির্বাহী সদস্য মো. কুটু মিয়া।
এর আগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শাহজাহান আহমদ লিটন। সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা জাগপার সভাপতি মাহিন আহমদ খান, সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজু, মহানগর শাখার সহসভাপতি পিয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন।
গুগলে আমাদের খবর পেতে
