স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে তারা সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার।
দেশে ডেঙ্গু ও হামে আক্রান্তদের নিয়ে উদ্বেগ কাটছে না। রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে হামের উপসর্গে মারা গেছে আরো দুই শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে তারা সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৪৪২।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে রয়েছে বরিশাল বিভাগের ২৪৩ জন, চট্টগ্রাম ২৮৭, খুলনা ২৯৮, ময়মনসিংহ ১০২, রাজশাহী ২৫৩, রংপুর ৯২ ও সিলেট বিভাগের ২১ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৪৮৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪০ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪৭ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ডেঙ্গুতে সারা দেশে এ পর্যন্ত ৩০৭ জন মারা গেছে। এর মধ্যে অক্টোবরের এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৬২ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলায় একজন করে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় সারা দেশে ১৫২ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৫৭৩ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৯৭ জনে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৩ হাজার ২২৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ
