‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর, ঘোগাদহ, পাঁচগাছি ও ভোগডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি শারদীয় দুর্গাপূজার আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্য সবার মাঝে ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এমএ
