মৌলভীবাজারের কুলাউড়ায় দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক কালবেলা পত্রিকার ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালবেলা কুলাউড়া প্রতিনিধি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিলের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, প্রেস ক্লাব কুলাউড়ার সিনিয়র সহসভাপতি ময়নুল হক পবন, বিএনপি নেতা সুরমান আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, যুগ্ম সম্পাদক একেএম জাবের, উপজেলা জাসাসের সদস্য সচিব সালমান হোসাইন, সাংবাদিক সেলিম আহমদ, ইব্রাহিম আলী, ময়জুল ইসলাম, আরিফুল ইসলাম খান, বদরুল ইসলাম রানা, কৌসিক তানজীম, সুমন আহমদ, মাহিম আহমদ, সংগঠক আব্দুল মুন্তাকিম ফাহিমসহ অনেকে।
বক্তারা বলেন, সংবাদ জগতে কালবেলা একটি জনপ্রিয় গণমাধ্যম। পত্রিকাটি তার প্রতিষ্ঠাকাল থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ইতোমধ্যে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। নিরপেক্ষ ও সত্য সংবাদ প্রকাশে কালবেলা সবসময় সোচ্চার থাকবে বলে আমরা মনে করি।
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কালবেলা আরও অনেক দূর এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন উপস্থিত অতিথিরা।
