কেশবপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা আবুল হোসেন আজাদ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
যশোরের কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। রোববার (১৮ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার মজিদপুর ও হাসানপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজার আয়োজন ও সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
আবুল হোসেন আজাদ বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতির গুরুত্বপূর্ণ উৎসব। ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা প্রয়োজন। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে সবাইকে শান্তিপূর্ণভাবে উৎসব উদ্যাপনের আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ এবং মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির নেতারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষের পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদ্যাপনে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসা প্রয়োজন।
পরিদর্শনকালে নেতারা পূজামণ্ডপের আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
