নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন বৈরাগবাড়ি গ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও যোগাযোগ দুর্ভোগ দূর করতে পাকা সড়ক নির্মাণ কাজ শুরু করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে স্থানীয় বাসিন্দা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ইউপি সদস্যদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই সড়কটির উদ্বোধন করেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভুঁইয়া।
এ সময় স্থানীয় বাসিন্দারা বলেন, গত ১৫ বছর ধরে একটি আবাসন কোম্পানির বালির কারণে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আসছিল। এর ফলে বৈরাগবাড়ি গ্রামের মানুষকে প্রতিনিয়ত চরম যাতায়াত দুর্ভোগ পোহাতে হতো। বিগত দিনে বহু নেতা ও জনপ্রতিনিধি আশ্বাস দিলেও কেউ এই সড়কটি নির্মাণ করেননি। অবশেষে বর্তমান ইউপি প্রশাসক নূর নবী ভুঁইয়ার উদ্যোগে রাস্তাটি পাকা হওয়ায় গ্রামবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
উদ্বোধনকালে ইউপি প্রশাসক নূর নবী ভুঁইয়া বলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু সর্বদা আমাদের জনতার পাশে থাকার নির্দেশ দিয়েছেন। আমরাও সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। রূপগঞ্জের বহু রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ করা হচ্ছে যাতে জনগণের ভোগান্তি না হয়। বৈরাগবাড়ি এলাকাটি পূর্বে দ্বীপের মতো যোগাযোগহীন ও জলাবদ্ধতায় ছিল। আজ পাকা রাস্তা করে দেওয়ার পাশাপাশি পরবর্তীতে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের মাধ্যমে এলাকা থেকে স্থায়ীভাবে জলাবদ্ধতা দূর করা হবে।
সংশ্লিষ্ট সংবাদ: সড়ক নির্মাণ
১৭ জুন ২০২১
