গোপালগঞ্জে দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় গোপালগঞ্জ প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোপালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও কালবেলার জেলা প্রতিনিধি মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটেন অতিথিরা। পরে গোপালগঞ্জ প্রেস ক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের মহাসচিব শরিফুল ইসলাম মোল্লা, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ জাবেরুল ইসলাম। প্রেস ক্লাবের সহ-সভাপতি সেলিম রেজা বেগ, কালবেলার কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মিলটন খান, টুঙ্গিপাড়া প্রতিনিধি মেহেদী হাসান, কোটালিপাড়া প্রতিনিধি নাবিলা খান, মুকসুদপুর প্রতিনিধি মাসুদ রহমানসহ সাংবাদিকরা।
আলোচনা সভায় অতিথিরা কালবেলার স্মৃতিচারণ করে বলেন,বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সত্য প্রকাশের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা জাতীয় দৈনিক কালবেলা সফলভাবে ৪ বছর অতিক্রম করে পঞ্চম বর্ষে পদার্পণ করছে। জনমানুষের সমস্যা ও সম্ভাবনার কথা জাতীয় দরবারে তুলে ধরতে কালবেলা শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দায়িত্বশীল কর্তাদের মুখোমুখি দাঁড়িয়ে জবাবদিহিমূলক সংবাদ প্রকাশ করে আসছে কালবেলা।
এ অগ্রযাত্রায় স্থানীয় সাংবাদিক সমাজ এবং প্রিয় পাঠকদের সহযোগিতা ও ভালোবাসা ছিল আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।আগামী দিনগুলোতেও গোপালগঞ্জের মাটি ও মানুষের কথা তুলে ধরে কালবেলা পরিবার একাত্ম হয়ে কাজ করে যাবে- এই প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় সাংবাদিক সাইফুর রশিদ চৌধুরী, সাংবাদিক শেখ ফরিদ আহমেদ, আরিফুল হক, রায়হান মুন্সী, ইবাদুল রানা, এস কে এম মাহাবুবুর রহমান দৈনিক কালবেলার চার বছরের পথচলার প্রশংসা করে বলেন, কালবেলা এতো অল্প সময়ে যেভাবে এগিয়ে গেছে এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তারা কালবেলার সম্পাদক প্রকাশক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন- সাংবাদিক আবিদ হাসান, সাংবাদিক বরকত মোল্লা, আশিক জামান, মানিক মিয়া, মাসুদ পারভেজ, হাসানুল বান্না, রাজিব বিশ্বাসসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক সাংবাদিকরা।
