হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টি পৃথক অভিযানে প্রায় ৯৮ লাখ ৬১ হাজার টাকার স্বর্ণ ও স্বর্ণালংকারসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে কাস্টমস হাউস, ঢাকা।
১১-১৭ অক্টোবর পরিচালিত এসব অভিযানে ৫৮৯ লিটার মদ, ২ হাজার ৯২৩ কার্টন সিগারেট, ৩৫০টি ই-সিগারেট, ২৮৬ কেজি আমদানি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম ও ৯২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ৩১৫ কেজি ওষুধসহ বাণিজ্যিক বিভিন্ন পণ্যও জব্দ করা হয়েছে। এছাড়া, যাত্রীদের ব্যাগেজ সুবিধার অতিরিক্ত আনা বাণিজ্যিক পণ্য থেকে ১ কোটি ১৮ লাখ ৬১ হাজার ২৫৬ টাকা শুল্ক-কর আদায় করা হয়েছে।
জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে এসব অভিযান পরিচালনা করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
